Saturday, May 21, 2022

আশারাখি




এই পৃথিবীর ভাষা কাঁটা তার...

দাগ কাটবে, ভালোবাসবে যত্নের আঁচড়ে

 যন্ত্রণা আজ ফেসবুক হতে বুকে

ক্ষত? সারবে, আশা রাখো...


ছুঁয়ে যাওয়া মুহূর্তগুলো আজও আঁধারে

লাজে পল্লাচাপা বর্তমান জানালার মুখ

নতুন সূর্যোদয়ে ভাসে স্মৃতি, 

সুদিন? আসবে , আশা রাখো...


দেওয়া কথা কিছু আছে

নেওয়া কথা কিছু ছিলো...

প্রিয়জন, নাকি প্রয়োজনে

প্রিয়জনের স্টেশন? আসবে, আশা রাখো...


শুধুই আশা রাখো...🌼🙏😌

No comments:

Post a Comment

When the পার্টস অব স্পীচ are mirror of Society

যেটা মনে রাখবেন অবশ্যই! একজন চেয়ার লোভী noun ই কেবলমাত্র অন্য একজন চেয়ার লোভী noun এর সুনাম বা বদনাম করতে পারে এটা কি জানেন? আপনি কি ভাবছ...