Tuesday, March 29, 2022

আমার ভালো থাকা



 হতাশায় নিজের সাথে একাকি সময় কাটানো আমি... কিছু উজ্জ্বল তথাকথিত সফল বন্ধুদের পাশাপাশি নিজ ব্যর্থ মুখ কল্পনায় আমি... মা, বাবার মুখ তাদের অলক্ষ্যে লক্ষ্য করা আমি... মায়ের নাক টেনে চুপিসারে মুছে নেওয়া চোখের জলের সাক্ষী থাকা আমি... রাতের বিছানায় নিদ্রাহীন স্বপ্ন যুদ্ধে এপাশ ওপাশ করতে থাকা আমি... প্রিয়জন দের প্রিয় ভাষণে লুকিয়ে থাকা অবমাননার সাক্ষী থাকা আমি... "সেই কোনো এক সুখের দিনে"র অপেক্ষায়, অপেক্ষামান  ক্রমাগত যুজতে থাকা আমি... প্রিয় মানুষটির ভাল-নাবাসার ভালোবাসায় ক্রমশ বিদ্ধ হতে থাকা আমি... আঁধারের অপেক্ষায় চোখের শিশিরে আমি ও দিনে ” আমিনই” আবরণে আমি... প্রতি পদে নিজেকে ব্যর্থ মনে করাতে থাকা আমি... সকালের শিশিরে ভেজা ঘাসের উপর ব্যর্থতার ফোঁটা ঝরাতে সময়ের সাথে দৌড়ানো আমি... ক্লান্ত অবসন্ন নিজেকে ঘাসে বিকিয়ে দেওয়া আমি... পরিচিত মানুষজনের কাছে অপরিচিত গলা ধাক্কা খাওয়া আমি... মনের আশা গুলোর " যদি কখনো" বাস্তবায়িত না হওয়ার আশঙ্কায় আমি... ভালো আছি... বেশ ভালই আছি...  

6 comments:

When the পার্টস অব স্পীচ are mirror of Society

যেটা মনে রাখবেন অবশ্যই! একজন চেয়ার লোভী noun ই কেবলমাত্র অন্য একজন চেয়ার লোভী noun এর সুনাম বা বদনাম করতে পারে এটা কি জানেন? আপনি কি ভাবছ...