Sunday, March 27, 2022

আত্মীয়তা


 "টাকা" আর  "শিক্ষা"র পারস্পরিক আত্মীয়তা থাকতে পারে না। হ্যাঁ, এদের মধ্যে পারস্পরিক পরিচিতি থাকতেই পারে। সেটাও আবশ্যিক নয়। কেবল এই পরিচিতি প্রকৃত শিক্ষা এনে দিতে অক্ষম, যদি না এদের মধ্যে পারস্পরিক মেলবন্ধনের সামঞ্জস্য পরিলক্ষিত হয়।  টাকার অহমিকা শিক্ষালাভের প্রয়োজনীয় পরিশ্রম কে কোনদিক থেকেই লঘু করতে পারে না বরং বাধার সৃষ্টি করে। শিক্ষা পন্যদ্রব্য? হ্যাঁ, শিক্ষা লাভের প্রয়োজনীয় পণ্যদ্রব্য ও কিছু সুযোগ সুবিধা কিনে ফেলাই যায়, কিন্তু শিক্ষা? কখনই না! শিক্ষার আত্মীয়তা তো শুধু ধৈর্য, কঠোর পরিশ্রম, নিষ্ঠা, ত্যাগস্বিকার আর ধারাবাহিকতায়... টাকার আত্মীয়স্বজন আত্মতুষ্টি, আত্ম অহঙ্কার, সুবিধাভোগী, ভ্রান্ত গর্ব, চালাকি ও হিংসায়... যেমন টাকার অনুপস্থিতি দুঃস্থ জনের শিক্ষার পথে অন্তরায় হতে পারেনা! তেমনি এটার উপস্থিতিও বিত্ত জনের শিক্ষা লাভে নিশ্চয়তা প্রদানে অক্ষম! বলা যায় এ ক্ষেত্রে আত্মতুষ্টি জন্মানোর ঝুঁকি অনেক বেশি। টাকার প্রয়োগে যে কোনো রকম বিশেষ সুযোগ সুবিধালাভ অসততার নামান্তর। তাই আত্মীয়তা যদি থাকতেই হয় পরিশ্রমের সাথেই থাক... পরিশ্রমকে আরো পরিশ্রম করে বড় হতে হয়। 

No comments:

Post a Comment

When the পার্টস অব স্পীচ are mirror of Society

যেটা মনে রাখবেন অবশ্যই! একজন চেয়ার লোভী noun ই কেবলমাত্র অন্য একজন চেয়ার লোভী noun এর সুনাম বা বদনাম করতে পারে এটা কি জানেন? আপনি কি ভাবছ...