Wednesday, November 16, 2022

জীবন বড়ো জটিল




জীবন জানে, তার পথ নির্জন, তাই দুর্গমও । পাথেয় যাকিছু সে'তো পথেই। ধন্দ্ব যা কিছু সেটা মনে... "কিছু ' বলা ' বা ' না বলা ' কি অপরাধ ? নাকি স্বাধীনতা...? পথনির্জন বলেই দুর্গম, নাকি দুর্গম বলেই নির্জন ? জানা নেই...। আবেগের স্বপ্ন কল্পনা...পাল, আর আবেগের ঘা বাস্তব...সেটা হাল। এই কাল্পনিক পালে হওয়া লাগিয়ে বাস্তবের হাল ধরে রাখতে হয়, তবেই জীবন তরী ভাসবে...। ঝড়, সেতো আসবেই..! আকাশবাণীর কাছে সে পরাধীন নয়। আর যদি জীবন টাই একটা ঝড় হয় তবে সেও স্বাধীন কই? এই পরাধীন জিবনে অনিয়ন্ত্রিত ঝড়, সেও তো নিজেই নিয়ন্ত্রণহীন বাতাসের অনুগামী... সেই বাতাস... যে এই পরাধীন জীবনের পালে হওয়া দেয়। তাই না? তাহলে নিয়ন্ত্রণ কোথায়???

                                                ||...রানা...||

No comments:

Post a Comment

When the পার্টস অব স্পীচ are mirror of Society

যেটা মনে রাখবেন অবশ্যই! একজন চেয়ার লোভী noun ই কেবলমাত্র অন্য একজন চেয়ার লোভী noun এর সুনাম বা বদনাম করতে পারে এটা কি জানেন? আপনি কি ভাবছ...