জানতাম না বেশভূষা কখনো ব্যক্তির ব্যক্তিত্বের পরিচয় বহন করবে, বাড়িতে আয়নার সামনেই "তাদের কল্পনায় আমি" এর সীমানা আমাকেই নির্দিষ্ট করতে হবে; নিজের কল্পনায় রাস্তার দুই পাশে ক্যামেরা বসাতে হবে যার লেন্স টাও আমার শরীরে তাদের হয়ে নির্দিষ্ট হওয়া চাই, নির্দেশনাও নিজের, চুল টা দেখাবনা, টুপি টা দেখাতে হবে... স্লো মোশন এ নিজেকে ভালো লাগবে কি? "আচ্ছা কেমন হতো যদি আমার চিন্তা ভাবনা গুলো সিনেমার কায়দায় সশব্দে শোনা যেত...🤔" মনে জাগে এই প্রশ্ন ? একটা পোশাকি পরিচিতি থাকতে হবে... আর এর সাথে যুক্ত পোশাকি রং... আমি লাল; ওই ওটা এখন সবুজ পাড়া; ওকে গেরুয়া পাঞ্জাবি তে তো ভালোই লাগছে...! সবই আছে, সব কিছু, রক্ত মাংসের মানুষ শুধু কেউ যেন নেই... যদিও থাকে সেখানেও পোশাকি কাল্পনিকপ্রেম... কালো নাকি মন্দ, আর সাদা-য় আনন্দ, আচ্ছা যদি পেটে ভাত না থাকে? নীল নাকি সমুদ্রের রঙ, সমুদ্র বলে এটা আমার নিলাম্বরের দান। মৌলিক চাহিদার উর্দ্ধে ব্যক্তিগত জীবনেই এটা হয়ত বিবেচ্য কিন্তু সার্বিক আলোচ্য বিষয় হওয়া সম্ভব না। তেমনি ব্যক্তিগত স্বাধীনতার আনন্দে কোনো পোশাক বা রঙ এর কি কোন সামাজিক বা রাজনৈতিক প্রভাব থাকা উচিত...? আর থাকলেও সেটা কতটা চরিত্রের মৌলিকতা বহন করে...( ?) প্রশ্ন চিহ্ণ আছে। আবার প্রশ্ন? সেই স্বাধীনতা কোথায়, সংসদ হতে সম্পর্কে সর্বত্রই প্রশ্ন " Not allowed"। তাই দয়া করে কোনও প্রশ্ন নয়... একদম না... ধন্যবাদ🙏
Hi, this is Somnath here to welcome all my dear reading lovers. As I am , in this platform, to pen a lot time to time, please stay visiting here and enjoy your reading enjoyable and to an extent informative...
Thursday, March 31, 2022
Subscribe to:
Post Comments (Atom)
When the পার্টস অব স্পীচ are mirror of Society
যেটা মনে রাখবেন অবশ্যই! একজন চেয়ার লোভী noun ই কেবলমাত্র অন্য একজন চেয়ার লোভী noun এর সুনাম বা বদনাম করতে পারে এটা কি জানেন? আপনি কি ভাবছ...
-
যেটা মনে রাখবেন অবশ্যই! একজন চেয়ার লোভী noun ই কেবলমাত্র অন্য একজন চেয়ার লোভী noun এর সুনাম বা বদনাম করতে পারে এটা কি জানেন? আপনি কি ভাবছ...
-
Hi... Readers...! I hope you all are well! Today I am here with a new article for you. OK, just imagine what it would be like if you are g...
-
*Be-head-জীবন* 🤣😂 জাটি গেছে দাদুর কাছে💏 লোকু গেছে হাটে👳 পূজা গেছে পুজো করতে👸 সুরো ছোটে মাঠে...🏃🏃 সুইট দিব্যি বিয়ে বাড়িতে👰 পৃথ্বী ...

Wow khub sundor ❤️❤️
ReplyDelete💐💞
ReplyDeleteBah..
ReplyDelete🌼💞
ReplyDeleteবেশ ভালো ❤️
ReplyDelete💞✨
ReplyDelete