Sunday, January 29, 2023

না-বোঝার বোঝা

 



ফুলের ভাষা আর জীবনের পথ

আলাদাই থেকেছে বরাবর...

মনের চাহিদা মনের মনে পড়েনা

জীবনের বোঝা জীবন বোঝেই না...

এত কিছু না বোঝার বোঝাগুলোয়

জীবন যেনো দুমড়ে মুচরে কুঁজো 

এই ভারের স্বাদ পেয়েছে, এই দিবাকর

তাই, ফুলের ভাষা আর জীবনের পথ

আলাদাই থেকেছে বরাবর...


                               সোমনাথ...






Wednesday, November 30, 2022

ভালো থেকো...💞🌼



 

ভালো থেকো...


কী ভাবছো...? নিজেকে রেখেছ যে আনমনে

হয়তো বা আপন কাউকে গোপন করছ... করো... তোমার গোপন অধিকারে অধিকার ফলাতে চাইবো না...

যখন গালে হাত রেখে বসো, ওই আলতো হাসি তোমার গালে হাত বুলিয়ে দিয়ে যায়... 

ঠিক যখন একই ভাবে কোনো দুঃখ গোপন করো, কৃত্রিম হাসির চাদরে নিজের মুখ ঢাকো... ভাবো কিছু বুঝিনা? 

জানো? হাঁটছি যখন রাস্তায় একা... বেখেয়ালে আসো তুমি, পাশে নয়... মনে। মূহুর্তে রাজ করতে থাকো ...আদেশ যা কিছু পাই, পাইনা লজ্জা মাথা পেতে নিতে তখন।

আর বলি, গোপনে অসুস্থ হতে চাও কেনো বলতো? এটা আমার প্রাণ কেড়ে নেওয়ার প্রবণতা তোমার! এটা জঘন্য... তখন আমাকে মনে পড়ে না তোমার?

এমনিতে সকল কে সাথে না নিয়ে তোমার একটা সূর্যও অস্ত যায় না। মতলব টা কী তোমার? 

এই ভাবে হয়না, তোমার ইচ্ছামত যখন তখন অসুস্থ হতে পারবে না তুমি, এই বলে দিলাম...

কখনো তো দেখিনি তোমায় নিজের কষ্টের বোঝা আমার সিন্দুকে রাখতে? ভয় পাও বুঝি...? যদি চুরি করে নিয়ে যাই? ওটা পারলে একটু ভাগ করে নিও... ঠিক যেমন তোমার হাতের তৈরী অমৃতের ভাগ পাওয়ার সৌভাগ্য হয় আমার...

হ্যাঁ, একটু ভাগ করে নিও...🙏


Monday, November 28, 2022

চোখে দেখা 🧐




আমরা চোখ দিয়ে দেখি। 

না, কোনো ভুল হয়তো নেই চোখ দিয়ে দেখায়

কিন্তু ভুল একটা হয়, 

কারণ আমরা শুধু চোখ দিয়েই দেখি

আমরা অনুভব করে দেখি না... আমরা, 

একটু  ভেবে দেখিনা... 

একটু পাশে বসে, একটু হতে হাত রেখে বা পাশাপাশি দুই - পা হেঁটে দেখি না আমরা একটু ভালবেসেও দেখি না... 

আমরা বিশ্বাস করে তো দেখিই না ছাড়ো, একটু তাকিয়ে হেসেও দেখি না।

আমরা শুধুই  চোখ দিয়ে দেখি... 

চোখে পড়লে তবেই দেখি, 

চোখে লাগলে তবেই দেখি। 

আমরা শুধুই চোখে চোখে দেখি...

আমরা শুধুই  চোখেমুখে দেখি।

আমরা সর্বদা কথা বলতেই দেখি

আমরা ক‌ই কথা শুনতে কাউকে কেন দেখিনা

আমরা চোখে দেখি, 

তবু চোখের জল দেখিনা,  

আর দেখলেও... 

চোখের জল দেখলেও, সেটা সস্নেহে মুছিয়ে দিতে দেখি না... 

আমরা শুধুই চোখ দিয়ে দেখি।

আমরা ওই চোখের দেখা দেখি, 

কই মনের চোখে তো দেখি না।

Sunday, November 27, 2022

Be-head-জীবন 🤣😂


 *Be-head-জীবন* 🤣😂

জাটি গেছে দাদুর কাছে💏
লোকু গেছে হাটে👳
পূজা গেছে পুজো করতে👸
সুরো ছোটে মাঠে...🏃🏃

সুইট দিব্যি বিয়ে বাড়িতে👰
পৃথ্বী করে অফিস👩‍💻
প্রীতম খালি খেলা দেখে⛹️
কুণাল কোথাও হাফিস...🤔

সায়ন্তি সেই দূর পুরীতে🌊
মুখে নিয়ে হাসি😁
আনন্দতে দাদুর মাথায়💆
চিকু করে হিসি...💧☔🤣

ঈশার মনে কিসের রাগ☹️
প্রভুই স্বয়ম জানেন🎅
সহেলি কেনো ভুলে গেলো😦
সুপর্ণা কি বলতে পারেন?🤷

দেখো দেখো এইতো রিমা🧐
কেমন মুচকি হাসি🤗
ডিমটা গিলে অর্ণব বলে,🙋
" আমি নিরামিষাশী..!"🤣

 ব্যস্ত মানুষ অয়ন নাহয়🙇
কিন্তু সায়নি কোথায় আজ?🤔
আমি শুধু সবার মাঝে 
একটাই আড্ডাবাজ...!🤸

Saturday, November 26, 2022

টিফিনবক্স 💞

 



টিফিনবক্স 💞


এক অদ্ভুত আনন্দ হয় যখন দেখি কলেজে আমার টিফিনটা আমার ব্যাগ থেকে সাময়িক খোয়া যায় , বা কখনো আস্ত টিফিনটা ব্যাগে থাকলেও সেটা ওজনে হালকা হয়েযায়। সেখানে শুধুই কি কিছু খাবারই থাকে? না। থাকে অনেক আবেগের সরবত, মায়েদের স্নেহ ও ভালোবাসায় প্রস্তুত সুস্বাদু মমতার ব্যঞ্জন। মায়েদের শাড়ির আঁচলে কপালের ঘাম মিশতে হয় আর সাথে মিলেমিশে এক হয়েযাই আমরাও। সহপাঠী বন্ধুরাও কোনো এক অদৃশ্য আঁচলে যেন বাঁধাপরি সকলে। কারো ভালোলাগে একটু ঝাল, কারো বা মিষ্টি, কারো একটু নুন। সত্যি বলতে আমাদের ভালোলাগে এই বক্সের মধ্যে সকলে এক‌ইসাথে থাকতে। করো মনে একটু নুনের ভাগ বেশি থাকলেও আমরা তাতে মিষ্টি দিয়ে নেব। মনে ঝাল থাকতেই পারে, ক্ষতি কি? জল আছে তো, খেয়ে নেব।  কারো ভালো লাগে শুকনো মুড়ি, কারো বা একটু বেশি আলু। কেউ কেউ তো আলুর ঝোলে সাঁতরাতে ভালোবাসে। আসলে বৈচিত্রে ভরা নক্ষত্রের মতো এই বাক্সগুলোই আবেগের কেন্দ্রবিন্দু, যেটার মাধ্যাকর্ষণে আমারা  গ্রহরূপে  বাঁধাপড়েছি সকলে। যেমনই পাওয়া তেমনই খাওয়া,  তারপর কার ওড়নায় গোপনে হাত ও অন্যকারো রুমালে মুখ মুছে নেওয়া সে সবের ঠিকানা নেই। অবশ্য কেউ যদি কখনো ওই রুমালে মুখ মুছতে গিয়েই চাঁদ দেখেফেলে থাকে, তবে সেই চাঁদ কিন্তু  ওই পৃথিবীর মাধ্যাকর্ষণের স্বীকার হয়েছে। যাইহোক কখন সেখানে পূর্ণিমা , আবার কখন সেখানে অমাবস্যা আসে সেইখবর পাইনা বাটে। তবে জানি যে, সেখানে কিন্তু ক্রমশ উপগ্রহবলয় গড়ে উঠেছে। আর সেইসব গোপন কথা সকলের জেনে কীই বা লাভ...? আমরাও তাদের সেই বন্ধনের ইতিবাচক স্বপ্ন দেখছি🥰। কবে যে সুখবর পাব কে জানে...? আপাতত চলো, সবাই একসাথে টিফিন খাওয়া যাক...


তাহলে কবে আবার তোমরা টিফিন আনবে?🥰🥰🥰🥰

Thursday, November 24, 2022

শ্রদ্ধেয় ভালোবাসা💞🌼






আমার শুভাকাঙ্খী ব্যক্তি বর্গ আমাকে  ভালোবাসেন।  এটা যে আমার কোনো দূর্বল বিশ্বাস সেটা নয়, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর তাই এই দৃঢ়তার সঙ্গেই বলছি, হতে পারে জিবনে আমি তাঁদের অনেকের জন্য কিছুই করতে পারবো না, তাঁরাও হয়ত আমার জন্য তাঁদের কাঙ্ক্ষিত কিছুই করতে পারবেন না, হতে পারে তাঁদের জিবনে আমার সাথে একটু সময় বিনিময় করার মত সময়ও অবশিষ্ট থাকেনা। কিন্তু তার জন্যে এই পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার কিছুমাত্র ক্ষতি হয় না বলেই আমি মনে করি। তাঁদের আশীর্বাদ সর্বদা অনুভব যোগ্য। তেমনি তাঁদের পরিস্থিতি ও সীমাবদ্ধতাগুলিও একমাত্র অনুভব যোগ্য, তাই তাঁরা সেগুলির বিবরণ শব্দে কাউকে প্রকাশ করার থেকে এমন কাউকে প্রত্যাশা করেন যে ব্যক্তি তাঁদের পরিস্থিতি বা  সীমাবদ্ধতাগুলি অনুভব করে নিতে পারেন। এই প্রত্যাশা, এই অনুভব করিয়ে নেওয়ার আকাঙ্খা, এটাও তো ভালবাসাই একরকম। না, ভুল বললাম... এটাও না, কথাটা হোক "এটাই ভালোবাসা "...🙏😌

Tuesday, November 22, 2022

বিশ্বাস করি। মন থেকে?




"বিশ্বাস করি” বলা... মানে আলাদা করে উল্লেখ করার দরকার নেই যে সেটা ' মন থেকে' । এটা শব্দের অর্থহীন প্রয়োগ বা গভীর আবেগের অর্থহীন প্রকাশ মাত্র। আবার ' বিশ্বাস ' শব্দটার প্রতি কোথাও একটু অবমাননাকর‌ও বটে...। তাই যাকে বিশ্বাস করা হয় তাকে মন থেকেই করা হয়। উদাহরণ স্বরূপ ধরা যাক একব্যক্তির দুই বন্ধু। একদিন সে তাদের একসাথে ডাকল। ব্যক্তির সামনে তারা আসার পর সে, তাদের একে অন্যকে শুনিয়ে, একজনকে বলল, " তোমায় আমি মন থেকে বিশ্বাস করি,।" আর একজনকে বলল , " তোমায় আমি শুধু বিশ্বাস করি।" বিষয়টা কেমন দাঁড়ায়... আর লক্ষণীয় যেটা তাহল দুই ক্ষেত্রেই বক্তার ' বিশ্বাস ' নেই। তেমনি শ্রদ্ধা করা, ভালোবাসা, ক্ষমা চাওয়া বা করা, ঘৃণা করা ইত্যাদি সকল বিমূর্ত ভাব গুলির প্রকাশের আগে অযথা অর্থহীন শব্দ না ব্যবহার করাই ভাষা বা ওই ব্যবহৃত শব্দের প্রতি সুবিচার করবে।

When the পার্টস অব স্পীচ are mirror of Society

যেটা মনে রাখবেন অবশ্যই! একজন চেয়ার লোভী noun ই কেবলমাত্র অন্য একজন চেয়ার লোভী noun এর সুনাম বা বদনাম করতে পারে এটা কি জানেন? আপনি কি ভাবছ...