Sunday, March 27, 2022

ছেলেবলা...


হঠাৎ করেই একদিন বুঝতে পারলাম, আমি একজয়গা থেকে অন্য জায়গায় যেতে পারি, আওয়াজ শুনতে পাই, যে স্বাদটা মুখে প্রথম ভালো লেগেছিল সেটাকে সকলে ' মিষ্টি ' বলে... কেনো বলে জানি না, আজও জানিনা। খেলা মানে কি জানি না, কিন্তু ওটাই তো সহজে প্রথম নিজে থেকেই শিখে নিয়েছিলাম। কখন ঘুম পেয়ে যাবে হিসাব পেতাম না, খিদে কখন পাবে ...সেটাও না। সকালে ঘুম থেকে উঠেই দেখি বিছানা ভিজে... ধূর ধূর...!!! সকালে সূর্য এর সাথে চোখে চোখ রাখা খেলা, রাত্রে চাঁদ টাকে মামা সম্পর্কে ফাঁসিয়ে 'টুক' আদায় করা , সেটা না হলে তাকে লুকোচুরি তে হারাতে চেষ্টা... সংখ্যা পরিচয় না থাকলেও তারা গুলো কে গুনে দেখা... দিনের বেলা নিজের ছায়ার সাথেই দৌড় প্রতিযোগিতা । বৃষ্টি হলে, মা কে ফাঁকি দিয়ে উঠান টা একপাক ছুটে আবার দুয়ারে উঠে পড়ার যে আনন্দ...  অন্ধকার হলে বাইরে যেতে ভয়... দুপুরে ঘুম?  যদি সন্ধ্যা তাড়াতাড়ি এসে যায়, ঘুমাব না। মা বকলেও না... ধূর ভালো লাগেনা... মা আজও বকেচলে।...এখন কিন্তু বেশ লাগে...

No comments:

Post a Comment

When the পার্টস অব স্পীচ are mirror of Society

যেটা মনে রাখবেন অবশ্যই! একজন চেয়ার লোভী noun ই কেবলমাত্র অন্য একজন চেয়ার লোভী noun এর সুনাম বা বদনাম করতে পারে এটা কি জানেন? আপনি কি ভাবছ...